২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্ত হচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে øাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

বরিশাল, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে øাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কর্তৃপক্ষ। শুক্রবারের এ ঘটনায় ওইরাতে একটি মামলাও দায়ের করা হয়েছে। বিএম কলেজে ভর্তি পরীক্ষা চলাকালে সকালে কলেজের উল্টো দিকে রূপান্তর কোচিং সেন্টারের কার্যালয় থেকে এক কলেজ শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রশ্নপত্রের কপিও উদ্ধার করা হয়। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ননী গোপাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে কমিটির দুই সদস্য হলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম আলাউদ্দিন ও ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. নুর মোহাম্মদ। কোতয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রূপান্তর কোচিং সেন্টারের আটক পরিচালক কলেজ শিক্ষক কবির হোসেন এবং তত্ত্বাবধায়ক রিয়াজ হাওলাদারকে আসামি করে মামলাটি করেছেন পরীক্ষা কমিটির আহবায়ক মো. জিয়াউল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.