২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে হারানো-জেতানোর দায়িত্ব কমিশন নেয়নি

পাঁচ বছরের জন্য কাউকে ভোটে জেতানো বা হারানোর দায়িত্ব নির্বাচন কমিশন নেয়নি বলে মন্তব্য করছেন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

নাটোর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের জন্য কাউকে ভোটে জেতানো বা হারানোর দায়িত্ব নির্বাচন কমিশন নেয়নি বলে মন্তব্য করছেন কমিশনার এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নাটোরে ইলেক্টরাল ডাটাবেস প্রকল্পের সার্ভার স্টেশন নির্মাণের কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। সাখাওয়াত হোসেন কোনো দলের নাম উল্লে¬খ না করে বলেন, কুমিল্লা সিটি করপোরেশনে তারা নির্বাচন না করলেও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের শতকরা ৭৫ ভাগই তাদের দলের সদস্য। ওইদল রাজনৈতিক কারণে শুধু বিরোধিতার স্বার্থেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছে, বলেন তিনি। পরিদর্শনকালে নাটোরের গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী রাজিকুল ইসলাম নির্বাচন কমিশনারকে জানান, তিনতলা এই সার্ভার স্টেশন নির্মাণে এক কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৩৬৪ টাকা ব্যয় করা হচ্ছে। চলতি বছরের ৪ অগাস্ট কাজ শুরু হয়। ইতোমধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মে মাসে কাজ শেষ হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৯ ঘ.