বাগেরহাট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে বস্তাবন্দি একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার দুপুরে সন্ন্যাসী বাজারের ট্রলার ঘাটে এ অভিযান চালায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের টহল দল।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সন্ধ্যায় সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে বন কর্মকর্তারা জানান।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবন থেকে শিকার করে একটি অজগর মোরেলগঞ্জ সন্ন্যাসী ঘাট হয়ে পিরোজপুরে পাচার হচ্ছে খবর পেয়ে দুপুরে অভিযান চালানো হয়।
বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে অজগরটি উদ্ধার করা হয়।
ষোল ফুট দৈর্ঘ্যরে এই অজগরটির ওজন ৫৫ কেজি বলে এই বন কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৪ ঘ.
bdnews24