২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশা আরো ২/৩ দিন

সারাদেশে আরো দুই থেকে তিন দিন ঘন কুয়াশা অব্যহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 06:34 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সারাদেশে আরো দুই থেকে তিন দিন ঘন কুয়াশা অব্যহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যহত রয়েছে। “খুলনা বিভাগের যশোর ও কুষ্টিয়াতেও মৃদু শৈত্যপ্রবাহ হচ্ছে। ঢাকাসহ সারাদেশেই মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আরো দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।” তিনি বলেন, শনিবার থেকে কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের প্রকোপ কমবে না। তবে দেশের অন্যান্য এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী মাসে আরো শৈত্যপ্রবাহ হতে পারে পূর্বাভাস দিয়ে আবুল কালাম বলেন, বাংলাদেশের আবহাওয়ার বৈশিষ্ট্য অনুযায়ী জানুয়ারিকে শীতলতম মাস ধরা হয়। তাই ওই মাসে দুই-একটি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে ডিসেম্বরে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানান তিনি। তিনি বলেন, চলতি বছরের সর্বনিু ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গত ১৭ ডিসেম্বর যশোরে রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দেশের সর্বনিু তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে রেকর্ড করা হয়। আর মৃদু শৈত্যপ্রবাহ চলা রংপুরে সর্বনিু তাপমাত্রা ছিলো ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বনিু তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/জিএনএ/০০৩৪ ঘ.