২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কংকাল উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে একটি মানুষের কংকাল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে একটি মানুষের কংকাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণদী ইউনিয়নের শিলমান্দী এলাকায় একটি ডোবায় কংকালটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার লোকজন ডোবায় মানুষের কংকাল ও জ্যাকেট ভাসতে থেকে পুলিশে খবর দেয়। কঙ্কালটির গায়ে শুধু কালো রংয়ের একটি জ্যাকেট জড়ানো ছিল। ১০/১২ দিন আগে হত্যার পর লাশটি ডোবায় ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ওসি নজরুল আরো জানান, কঙ্কালের ফরেনসিক ও ডিএনএ টেস্ট করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৪২ ঘ.