২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে আটকে পড়া জাহাজ মুক্ত

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া জাহাজটি আট ঘণ্টা পর ছাড়া পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া জাহাজটি আট ঘণ্টা পর ছাড়া পেয়েছে। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন শুক্রবার রাত পৌনে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “সাগরে জোয়ার আসায় জাহাজটি ছাড়া পেয়ে বন্দর জেটি অভিমুখে যাত্রা করেছে।” শুক্রবার দুপুর ১টার দিকে বন্দর চ্যানেলের এক ও তিন নম্বর বয়ার মাঝামাঝি স্থানে পানামার পতাকাবাহী হানজিং সামারাং নামের জাহাজটি আটকে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম। তিনি জানান, জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কালাং বন্দর থেকে চট্টগ্রামে আসে। বহির্নোঙর থেকে বন্দর জেটিতে আসার সময় জাহাজটির তলা মাটিতে আটকে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২২৩৩ ঘ.