ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাসহ সমগ্র উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্য প্রবাহ। সারা দেশে প্রচ- শীত অনুভূত হচ্ছে।
শীতজনিত রোগে সিরাজগঞ্জ, রংপুর ও ঠাকুরগাঁও থেকে শিশুসহ ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে সিরাজগঞ্জে ১৮ জন, রংপুরে ১৮ জন এবং ঠাকুরগাঁওয়ে ১৫ জন।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ইশ্বরদী, চুয়াডাঙ্গা ও যশোরের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৭ থেকে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
শৈত্য প্রবাহ ও প্রচ- ঠা-ায় মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ঘন কুয়াশার কারণে বিভিন্ন জায়গায় মহাসড়কে যান চলাচলে বিঘœ ঘটছে।
আবহাওয়া দপ্তরের বুলেটিনে আরো জানানো হয়, সারাদেশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আকাশ ঢাকা থাকতে পারে।
শুক্রবারের মতো শনিবারও মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা প্রশাসন থেকে পাঠানো তথ্য থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রচ- শীতে হাঁপানী, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় গত ৭২ ঘণ্টায় ১৮ জনের মৃত্যুর হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।
জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রচ- শীতে নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানী, শ্বাসকষ্টে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন গড়ে ১৫/২০ জন শিশু রোগী ভর্তি হচ্ছে।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ১ জন, শাহ্জাদপুরে ২জন, রায়গঞ্জে ৩ জন, কাজিপুরে ৪ জন, বেলকুচিতে ৫ জন এবং তাড়াশ উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে।
রংপুর: মেডিকেল কলেজ হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় শীতজনিত রোগে ১২ শিশুসহ ১৮ জনের মৃত্যুর খবর পাওয়ংা গেছে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার ঘটনা স্বাভাবিক ঘটনা।”
তবে নিউমোনিয়া আর শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা এবার অনেক বেশি, বলেন তিনি।
ঠাকুরগাঁও: গত তিন দিনে সদর হাসপাতালে সাতটি শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে বলে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।
সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৮০টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।”
এনিয়ে গত আট দিনে ঠাকুরগাঁওয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০২১ ঘ.
bdnews24