২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চোরাই জ্বালানি তেলসহ আটক ১৩

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জ্বালানি তেল পাচারের সময় দুইটি ট্যাঙ্কলরি ভর্তি ৩০ হাজার লিটার জ্বালানি তেলসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় জ্বালানি তেল পাচারের সময় দুইটি ট্যাঙ্কলরি ভর্তি ৩০ হাজার লিটার জ্বালানি তেলসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শীতলক্ষ্যা নদীর তীরে সিদ্ধিরগঞ্জের এসও রোড থেকে মঙ্গলবার রাতে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বিকালে র‌্যাব বিষয়টি সাংবাদিকদের জানায়। আটকরা হলেন- আবদুর রহমান, মুনসুর, পাপ্পু, রবিউল, মাসুম, দোলোয়ার, সজীব, কোরবান আলী, বাদশা মিয়া, মনির হোসেন, রাজু মিয়া, মানিক ও কবির হোসেন। র‌্যাব-১১ এর এএসপি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি ট্যাঙ্কলরিতে ৩০ হাজার লিটার জ্বালানি তেলসহ ১৩ জনকে আটক করে র‌্যাব। অভিযানের সময় সংঘবদ্ধ চক্রের অপর তিন সদস্য পালিয়ে যায়। জাহাঙ্গীর আরো জানান, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের পোড়া জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকারক। এসব তেল মাটিচাপা দেওয়ার নিয়ম। কিন্তু কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় একচি চক্র দীর্ঘদিন ধরে এ তেল রিফাইন করে ডিজেল হিসেবে বাজারে বিক্রি করে আসছিল। উদ্ধার করা তেলের মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে এএসপি জাহাঙ্গীর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১২৭ ঘ.