২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ বিসিএসের আবেদন জমার স্থান পরিবর্তন

৩২তম বিশেষ বিসিএসের আবেদনপত্র আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর সরকারি কর্মকমিশনের (পিএসসি) আগারগাঁওয়ের কার্যালয়ে জমা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২তম বিশেষ বিসিএসের আবেদনপত্র আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর সরকারি কর্মকমিশনের (পিএসসি) আগারগাঁওয়ের কার্যালয়ে জমা নেওয়া হবে। বুধবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের সংখ্যাধিক্যের কারণে ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পরিবর্তে পিএসসির আগারগাঁওয়ের কার্যালয়ে আবেদনপত্র গ্রহণ করা হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আবেদনপত্র জমা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ২৮ নভেম্বর থেকে বিশেষ বিসিএসের আবেদনপত্র বিতরণ শুরু হয়। ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। কারিগরি ও পেশাগত ক্যাডারে মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় নিয়োগের জন্য গত ২০ অক্টোবর বিশেষ বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএস’র মাধ্যমে এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮৪৬ ঘ.