২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্র হত্যা: মাঝি হেফাজতে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার নৌকার মাঝি গুলজার আলীকে জিজ্ঞাসাবদের জন্য চার দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

সিলেট, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার নৌকার মাঝি গুলজার আলীকে জিজ্ঞাসাবদের জন্য চার দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন হেফাজতে নেওয়ার আদেশ দেন। এ ঘটনায় এ পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তিনজন হলেন সোহেল মিয়া, তারেক ও ছইফুল মিয়া। জালালাবাদ থানার ওসি সেলিম হোসেন জানান, সোমবারই গুলজার আলীকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালে নৌকা ভ্রমণে গিয়ে ডাকাদের হাতে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের ছাত্র খায়রুল কবীর ও দীপঙ্কর ঘোষ। ওইদিনই নৌকার মাঝি গুলজারকে আটক করে পুলিশ। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪২ ঘ.