ঝালকাঠী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী সদরে কাঁচাবালিয়া গ্রামে সোমবার দুপুরে হাত-পা বেঁধে দশ বছরের শিশুকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত।
সোহেল (১৮) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। সোহেল পাশের বালিঘোনা গ্রামের বাসিন্দা।
ঝালকাঠী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ গুরুতর অবস্থায় শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই রফিকুল ইসলাম।
শিশুটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির কাছে ক্ষেতে ধান কুড়াতে গেলে তার গলায় থাকা ওড়না দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে সোহেল।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং সোহেলকে আটক করে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩১ ঘ.
bdnews24