২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় বাসচাপায় নারীর মৃত্যু

পটিয়া থানার নয়ারহাট শাহগদি মার্কেট এলাকায় সোমবার বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটিয়া থানার নয়ারহাট শাহগদি মার্কেট এলাকায় সোমবার বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত প্রভা রানী দাশ (৫০) পটিয়ার ধলঘাট এলাকার প্রয়াত গৌরাঙ্গ দাশের স্ত্রী। পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রভা রানীকে বহনকারী চট্টগ্রামমুখী সিএনজি চালিত অটোরিকশাটিকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এ সময় প্রভা রাস্তায় ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৮১৮ ঘ.