২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪৯ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো সিসিসি

বিজয়ের ৪০ বছর পূর্তিতে নগরীর ৪৯ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ের ৪০ বছর পূর্তিতে নগরীর ৪৯ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। শুক্রবার বিকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিসিসি আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র মনজুর আলম বলেন, “জীবনবাজি রেখে বাংলার যে দামাল ছেলেরা এ দেশ স্বাধীন করেছেন, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির এসব শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানাতে পেরে আজ আমরা গর্বিত।” মুক্তিযোদ্ধাদের কল্যাণে সিসিসির নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স ১০০ টাকা ধার্য করা হয়েছে। যথাযথ নীতিমালা হলে মুক্তিযোদ্ধাদের প্রপৌত্রদেরও চাকরি দেওয়া হবে। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব শহিদুল হক শহিদ, মহানগর ইউনিট কমান্ডের যুগ্ম সম্পাদক মো. মুজাজফর আহমদ ও জেলা কমান্ডের সদস্য মো. হারিছ। ৪৯ জন মুক্তিযোদ্ধাকে ফুলের তোড়া, সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২০২০ ঘ.