ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গ্রিন রোডে এক নারী তার স্বামীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম আবুল কাশেম। ৫১/১/৫২ গ্রিন রোডের বাসার দোতলার ১/এইচ নম্বর ফ্ল্যাট থেকে বৃহস্পতিকবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাশেম (৪২) রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক (অর্থ)। তাকে হত্যার অভিযোগে স্ত্রী ফাতেমা (৪২) কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলাবাগান থানার ওসি এনামুল হক সাংবাদিকদের বলেন, “দাম্পত্য কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটে বলে সন্দেহ করা হচ্ছে।”
এ দম্পতির ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা এনামুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/কিউএইচ/এমআই/১৬৫০ ঘ.
bdnews24