২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সেনাবাহিনীর সার্জেন্ট আটক

জাল কাগজপত্র দিয়ে থানা থেকে গাড়ি ছাড়াতে গিয়ে আটক হয়েছেন সেনাবাহিনীর এক সার্জেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 05:31 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

সাভার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল কাগজপত্র দিয়ে থানা থেকে গাড়ি ছাড়াতে গিয়ে আটক হয়েছেন সেনাবাহিনীর এক সার্জেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম (৪২) নামের ওই সদস্যকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। তিনি রাজশাহী সেনানিবাসে কর্মরত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। হালিমের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। আশুলিয়া থানার ওসি শেখ মো. বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ অক্টোবর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বলিভদ্র বাজার থেকে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-১৩৩১) আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সাজের্ন্ট আব্দুল হালিম বিআরটিএ থেকে মালিকানা কাগজ ও আদালতের আদেশের কাগজ দেখিয়ে গাড়িটি নিতে আসেন আশুলিয়া থানায়। কাগজপত্র দেখে ওসির সন্দেহ হলে তিনি খোঁজখবর করেন। পরে জানতে পারেন সব কাগজপত্রই জাল। সঙ্গে সঙ্গে সাজের্ন্টকে আটক করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আটক সার্জেন্টকে সাভার সেনানিবাসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.