২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিতরিত খাদ্যশস্যের পুষ্টিমান নিয়ে গবেষণা প্রয়োজন’

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে বিতরণ করা খাদ্যশস্য দেশে পুষ্টি সমস্যা সমাধানে কী অবদান রাখছে তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করেন খাদ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে বিতরণ করা খাদ্যশস্য দেশে পুষ্টি সমস্যা সমাধানে কী অবদান রাখছে তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক মঙ্গলবার এক সেমিনারে বক্তব্যে জানান, গত অর্থবছরে সারাদেশে ওএমএস, ভিজিএফ ও ভিজিডিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় ২২ লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। তিনি বলেন, “এসব খাদ্যশস্যের কারণে দরিদ্র লোকের দানাদার খাদ্যশস্যের অভাব হয়নি। কিন্তু সবার জন্য পুষ্টিমানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জনগণের মধ্যে কুসংস্কার দূর ও জনসচেতনতা গড়ে তুলতে হবে।” রাজধানীর হোটেল রেডিসনে ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি’ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সরকার গ্রামীণ অর্থনীতিকে জোরদার করায় নিম্নবিত্তদের আয় বেড়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এ ব্যবস্থাও পুষ্টিমান উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব