২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের উৎসব সম্মিলিত সাংস্কৃতিক জোটের

বিজয় দিবস উপলক্ষে পাঁচ দিনের উৎসবের কর্মসূচি নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে পাঁচ দিনের উৎসবের কর্মসূচি নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সোমবার জোটের প্রধান সমন্বয়কারী হাসান আরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ ডিসেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠানমালা। মঙ্গলবার বিকাল ৪টায় উৎসব উদ্বোধন করবে মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যাওয়া ৪০ জনের পরিবারের সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। উৎসবে প্রতিদিন কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চ, শিশু একাডেমি উন্মুক্ত মঞ্চ, বাহাদুর শাহ পার্কসহ রাজধানীর কয়েকটি স্থানে কর্মসূচি পালিত হবে। এছাড়াও ১৬ ডিসেম্বর জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২২৩২ ঘ.