২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রবি’র সিএমও’র দায়িত্ব নিলেন প্রদীপ শ্রীবাস্তব

মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসাবে যোগ দিয়েছেন প্রদীপ শ্রীবাস্তব। তিনি বিদ্যুৎ কুমার বসুর স্থলাভিষিক্ত হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসাবে যোগ দিয়েছেন প্রদীপ শ্রীবাস্তব। তিনি বিদ্যুৎ কুমার বসুর স্থলাভিষিক্ত হলেন। সোমবার রবি’র এক সংবাদ বিপ্তপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিতে যোগ দেওয়ার আগে প্রদীপ ভারতের ভিডিওকন টেলিকমিউনিকেশন্স লিমিটেডের ডাইরেক্টর অপারেশন্স হিসাবে কাজ করেছেন। বিপণনের ক্ষেত্রে প্রদীপের ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে বলে রবি জানায়। প্রদীপ এলআইএনটিএএস, হিন্দুস্থান লিভার লিমিটেড, আইডিয়া সেলুলার লিমিটেডেও কাজ করেছেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজের অ্যালমনাই প্রদীপ আহমেদাবাদের আইআইএম থেকে ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২২১৬ ঘ.