২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অটোরিকশা চাপায় একজন নিহত

চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অটোরিকশা চাপা পড়ে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

চাঁদপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অটোরিকশা চাপা পড়ে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে চাঁদপুর-কুমিল্লা সড়ক পাড় হতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। নিহত আমির হোসেন (৭৫) একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে। নিহতের ভাই আলমগীর হোসেন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি কাজে তিনি রোববার ষোলঘর এলাকায় চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে ওঠেন। সোমবার সকাল ১০টার দিকে রেস্ট হাউস থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা ধাক্কা দেয়। চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। আমির হোসেন ঢাকায় ভূমি ও জরিপ অধিদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালে অবসর নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০৪৭ ঘ.