২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ব্যাংকে চুরি: নৈশপ্রহরী গ্রেপ্তার

নওগাঁয় অগ্রণী ব্যাংকে চুরির ঘটনায় ওই ব্যাংকটির নৈশপ্রহরী রায়হান কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

নওগাঁ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় অগ্রণী ব্যাংকে চুরির ঘটনায় ওই ব্যাংকটির নৈশপ্রহরী রায়হান কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ থেকে তাকে অটক করা হয়। ওই সময় তাকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। নওগাঁ সদরের বোয়ালিয়া বাজারে শনিবার রাতে অগ্রণী ব্যাংকে চুরি হয়। ওই ঘটনায় ব্যাংকটির ওই শাখার ব্যবস্থাপক আজিজুল ইসলাম বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে দায়ের করা মামলায় রায়হানকে আসামি না করলেও সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ব্যাংকটির ভল্ট ভেঙ্গে প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়। এরপর থেকে রায়হান পলাতক ছিলেন। রায়হান কবীর দীর্ঘদিন ধরে অগ্রণী ব্যাংক বোয়ালিয়া শাখায় চাকরি করছেন। তার বাড়ি সদর উপজেলার সাহাপুর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯২৩ ঘ.