২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় দুর্ঘটনায় আহত ৮

কক্সবাজারের চকরিয়ায় বাস-মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে আট জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় বাস-মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে আট জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার গুয়েলমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত আট জনই মাইক্রোবাসের যাত্রী। তারা সিলেট থেকে কক্সবাজারে পিকনিকে গিয়ে ফিরছিলেন। আহতরা হলেন- টিপু (১৯), মোহাম্মদ শহিদ (২৫), সাব্বির আহমেদ (১৯), হিমেল (১৮), রাসেল আহমেদ (১৭), মো.আমিনুল ইসলাম (১৮), বাপ্পু দেব (১৯) ও শিবলু (১৮)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রো বাসের আরোহীরা আহত হন। আহতরা সবাই চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/১৭৩৩ ঘ.