২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি’র বিজয় উৎসব শুরু

বিজয় দিবসকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে বিএনপি ছয়দিনের বিজয় উৎসব আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবসকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে বিএনপি ছয়দিনের বিজয় উৎসব আয়োজন করেছে। রোববার বিকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে উৎসবের উদ্বোধন করেন নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চট্টগ্রাম উত্তর-দক্ষিণ-মহানগর শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান বীর প্রতীক। উদ্বোধনী বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, দেশ গড়ার দল। বিএনপি সাধারণ মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে। বাংলার মানুষ জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে চিরকাল মনে রাখবে বলে তিনি দাবি করেন। নগর মুক্তিযোদ্ধা দল সভাপতি গিয়াস উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী প্রমুখ। আয়োজকরা জানান, বিজয় উৎসবে প্রতিদিন বিকালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/কেকেআই/ডিডি/২৩১৯ ঘ.