২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই দেশে জাহাজ শুমারি: নৌমন্ত্রী

খুব শিগগিরই দেশে জাহাজ শুমারি শুরু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

মাদারীপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুব শিগগিরই দেশে জাহাজ শুমারি শুরু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। রোববার মাদারীপুরে একটি প্রকল্পের উদ্বোধনকালে তিনি বলেন, “আমরা জানি না দেশে কতগুলো জাহাজ বা ট্রলার আছে। এজন্য দেশে জাহাজ শুমারি করা হবে।” সকাল ১০টায় নৌপরিবহন মন্ত্রী নিুকুমার নদে মাদারীপুর-চরমুগরিয়া-টেকেরহাট-গোপালগঞ্জ ৩৬ কিলোমিটারব্যাপী নৌপথ খনন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. নূর-উর রহমান, পুলিশ সুপার মো. নজরুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২০ ঘ.