২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অগ্রণী ব্যাংকে চুরি

নওগাঁ সদরের বোয়ালিয়া বাজারে শনিবার রাতে অগ্রণী ব্যাংকে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

নওগাঁ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদরের বোয়ালিয়া বাজারে শনিবার রাতে অগ্রণী ব্যাংকে চুরি হয়েছে। দুর্বৃত্তরা দুই লাখ ৬৫ হাজার টাকা লুট নিয়ে গেছে। সকাল থেকে ব্যাংকটির নৈশ প্রহরী রায়হান জামিল (৫০) নিখোঁজ রয়েছেন বলে ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন । অগ্রণী ব্যাংক বোয়ালিয়া শাখার ব্যবস্থাপক আজিজুল ইসলাম জানান, রোববার সকালে ব্যাংক ভবনের উত্তর পাশের একটি জানালা, ভোল্ট ও সিন্ধুকের তালা ভাঙ্গা দেখে তিনি পুলিশকে খবর দেন। তিনি আরো বলেন, নৈশ প্রহরী রায়হান সদর উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি প্রায় ২২ বছর যাবত এই ব্যাংকে চাকরি করছেন। নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭১৭ ঘ.