চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলার কৈ গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার রাতে নিহত মোহাম্মদ মনসুর (৫৫) ওই গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনসুর বাড়ির পাশের মসজিদ থেকে এশা’র নামাজ শেষে বাড়ি ফেরার পথে দৃর্বৃত্তরা তাকে গলায় ছুরিকাঘাত করে।
চমেক হাসপাতালে আনার পর চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/ডিডি/২২২১ ঘ.
bdnews24