২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘বিজয় মেলা’ শুরু

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরের আগেই উল্লেখযোগ্য যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরের আগেই উল্লেখযোগ্য যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন হবে। শনিবার বিকালে চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে মাঠে ১৫ দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলার’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ১৫ দিনব্যাপী এ মেলায় প্রতিদিন ‘বিজয় মঞ্চে’ স্মৃতিচারণের আয়োজন করা হয়েছে। এবারের মেলার বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। মেলায় মোট ২৫০টি স্টল থাকছে। প্রতিদিনি সকাল ১০টা রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের’ চেয়ারম্যান ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন, যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বদিউল আলম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/১৯২৯ ঘ.