সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মামলার বাদির সঙ্গে দুর্ব্যবহার করায় সিরাজগঞ্জের তাড়াশ থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
তাড়াশ থানার উপপরিদর্শক আকরাম হোসেনকে শুক্রবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে আনা হয়েছে।
এ নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি তদন্তাধীন মামলার বাদির সঙ্গে অসদাচারণ করার অভিযোগ ওঠায় উপ-পরিদর্শক আকরামকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৮ ঘ.
bdnews24