২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে মারধর

বরিশালের আগৈলঝারা উপজেলায় এক মুক্তিযোদ্ধা কৃষককে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

বরিশাল, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝারা উপজেলায় এক মুক্তিযোদ্ধা কৃষককে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষরা। মুক্তিযোদ্ধা মজিবুল হক মুন্সী (৬০) উপজেলার তালতা গ্রামের বাসিন্দা। তাকে শুক্রবার সকালে পিটিয়ে আহত করা হয় বলে স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে। গৈলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন মজিবুল সাংবাদিকদের জানিয়েছেন, গ্রামের শামীম সরদার, আব্দুর রব সরদার, আবু বকর সরদার, দুলু সরদার, মোমিন, জাহিদ, আলামিন, শাহাদাত ও শাহআলম তাকে মারধর করেছে। এর কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, বোরো মৌসুম শুরু হলেও ওই ব্যক্তিরা কৃষকদের চাষের জন্য ব্লক বরাদ্দ করেনি। কৃষকদের উপেক্ষা করে শুক্রবার বোরো চালু করলে প্রতিবাদ করায় তার ওপর হামলা হয়। স্থানীয় কৃষকরা মজিবুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তিনি এই ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন। আগৈলঝারা থানার উপপরিদর্শক আলী আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মজিবুল যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৩ ঘ.