২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

কলকাতার এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে অন্তত একজন বাংলাদেশি আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতার এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে অন্তত একজন বাংলাদেশি আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহা পরিচালক মাশফি বিনতে শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গৌরাঙ্গ মণ্ডল নামে একজন বাংলাদেশি নাগরিক ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করেছেন।” তবে তাৎক্ষণিকভাবে গৌরাঙ্গের ঠিকানা বা বিস্তারিত পরিচয় জানাতে পারেননি মাশফি। তিনি বলেন, কলকাতায় ডেপুটি হাই কমিশনের মাধ্যমে গৌরাঙ্গ মণ্ডলের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় ওই হাসপাতালের একটি ভবনে শুক্রবার ভোররাতে আগুন লাগে। পরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ধোঁয়া অন্যান্য তলায় ছড়িয়ে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ থেকে অনেক রোগীই কলকাতাসহ ভারতের বিভিন্ন হাসপাতালে উরন্নত চিকিৎসা নিতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৫৪৭ ঘ.