২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের নামে চাঁদাবাজি হলে জানানোর অনুরোধ

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ও কর্মচারী পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ও কর্মচারী পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছে কমিশন। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় জিডি করে তা কমিশনকে জানানোর আহ্বানও জানায় দুদক। বৃহস্পতিবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। কারো সঙ্গে অর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুদক কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনলে তা লিভিতভাবে জানিয়ে থাকে।” প্রতারণার কোনো ঘটনা ঘটলে তা ০২৯৩৫২৫৫২ অথবা ০১৭৩০৩০৩২০১ নম্বরে টেলিফোন করে দুদককে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০২৪ ঘ.