২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের রাইফেলের গুলিতে কনস্টেবল নিহত

ময়মনসিংহের তারাকান্দা থানার পুলিশ কনস্টবল মোজাম্মেল হক নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের তারাকান্দা থানার পুলিশ কনস্টবল মোজাম্মেল হক নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। বুধবার বিকাল ৫টায় কর্তব্যরত অবস্থায় তিনি প্রাণ হারান। এটি একটি দুর্ঘটনা বলে তার সহকর্মীরা জানিয়েছে। নিহত মোজাম্মেল শেরপুরের সদর উপজেলার চর আন্দারিয়া গ্রামের জয়নাল হকের ছেলে। তারাকান্দা থানার ওসি নরেন্দ্র নাথ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কনস্টেবল মোজাম্মেল থানায় পাহারা দেওয়ার সময় রাইফেলের ট্রিগারে আগুলের চাপ লেগে গুলি বেরিয়ে আসে। গুলি দেহ ভেদ করায় ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয় বলে জানান ওসি। মোজাম্মেল হক ১৯৭৯ সালে ৮ অগাস্ট পুলিশ বাহিনীতে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৪১ ঘ.