২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির জাল কাগজপত্র: রাজধানীতে গ্রেপ্তার দুই

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির অন্যান্য কাগজপত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির অন্যান্য কাগজপত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সম্রাট রহমান (৩৫) ও মো. রফিক মিয়া (৫৫)। বুধবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রায় দুই বছর ধরে এ চক্রটি গাড়ির জাল কাগজপত্র তৈরির কাজ করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসায় অভিযান চালিয়ে সম্রাট ও রফিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জাল ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ইনস্যুরেন্স ফরম, গাড়ির রেজিস্ট্রেশনের জাল কাগজপত্র, ট্যাক্স টোকেন, রাজস্ব টিকেট, বিআইটিএ’এর নকল সিলসহ এগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ইতিমধ্যে তারা দুই হাজারের বেশি গাড়ি ও চালকদের জাল ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেনসহ অন্যান্য কাগজপত্র সরবরাহ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত সম্্রাট এর আগে আরেকবার গ্রেপ্তার হয়ে প্রায় আট মাস কারাভোগ করে স¤প্রতি মুক্তি পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/পিডি/১৯০৭ ঘ.