২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: রায় ১৫ ডিসেম্বর

বসুন্ধরা গ্র“পের পরিচালক হুমায়ুন কবীর সাব্বির হত্যামামলার রায় ঘোষণা হবে আগামী ১৫ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র“পের পরিচালক হুমায়ুন কবীর সাব্বির হত্যামামলার রায় ঘোষণা হবে আগামী ১৫ ডিসেম্বর। যুক্তি-তর্কের শুনানি শেষে বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন রায় ঘোষণার এ দিন ঠিক করেন। এছাড়া এ মামলায় জামিনে থাকা আসামি খায়রুল হাসান উজ্জ্বল এবং শামসুদ্দিন আহমেদের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানো হয়। গত ৩০ নভেম্বর আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেয় ২৯ জন। গত জানুয়ারিতে বসুন্ধরা গ্র“পের মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরসহ পাঁচ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন হয়। অভিযুক্তরা সবাই বসুন্ধরা গ্র“পের কর্মকর্তা ও কর্মচারী। মামলার অন্য আসামি সানবীর, নূরে আলম ও হুমায়ূন কবীর পুলিশের খাতায় পলাতক। গত ১০ জানুয়ারি সানবীরসহ তাদের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বসুন্ধরা গ্র“পের পরিচালক (কমিউনিকেশন) সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই খুন হন। এর তিন দিন পর নিহতের ভগ্নিপতি এএফএম আসিফ মামলা করেন। ২০০৮ সালের ১২ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপারিনটেনডেন্ট মো. আরমান আলী অভিযোগপত্র দেন। এতে ৩৫ জনকে সাক্ষী করা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, গুলশানের ১০৪ নম্বর সড়কে বসুন্ধরা গ্র“পের মালিকানাধীন ৩/জি নম্বর বাসার ছাদ থেকে সাব্বিরকে ফেলে দেওয়া হয়। ২০১০ সালের ৭ মার্চ মামলাটি দ্রুত বিচার আদালতে আসে। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮২৭ ঘ.