২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিচাপায় পাথর শ্রমিক নিহত

সিলেটে কোম্পানিগঞ্জ উপজেলায় পাথর তুলতে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

সিলেট, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে কোম্পানিগঞ্জ উপজেলায় পাথর তুলতে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমা সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সেলিম মিয়া (৩৫) উপজেলার বতুমারা গ্রামের মছব্বির আলীর ছেলে। উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমান্তের বিজুবাড়–য়া বনপুর এলাকার একটি গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন সেলিম। হঠাৎ মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০০ ঘ.