২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ফের শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 09:30 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া শাখাার ব্যবস্থাপক সিরাজুল হক জানান, সোমবার রাত আড়াইটা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই নৌপথের মাঝ পদ্মায় আটকে ছিল ফেরি যশোর, রামশ্রী, রানীগঞ্জ ও করবী। কাওড়াকান্দির কাছাকাছি পদ্মায় আটকে ছিল ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কাবেরী, কপোতী ও টপলী। ঘন কুয়াশার কারণে ধলেশ্বরী, মেঘনা ও ইছামতি নদীতেও নৌ চলাচল প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। এ সময়ে বিভিন্ন স্থানে অন্তত ২১টি লঞ্চসহ শতাধিক নৌযান আটকা পড়েছিল বলে জানান সিরাজুল। ফেরি চলাচল শুরু হওয়ার পর দুই ঘাটের যানজট কমতে শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫২৮ ঘ.