২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে বাসচাপায় দুজনের মৃত্যু

বঙ্গবন্ধু সেতুর উপরে বাসচাপায় মটর সাইকেল আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর উপরে বাসচাপায় মটর সাইকেল আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন। সোমবার ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর ৪০ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের শাহজাহান আলীর ছেলে সুজন (৩২) ও সানবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে আরিফ (২৬)। আহত এক জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। বঙ্গবন্ধু-সেতু পূর্ব থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই লেনবিশিষ্ট বঙ্গবন্ধু সেতুর একদিকের লেনে মেরামতের কাজ চলায় যানবাহনগুলো অন্য লেন হয়েই চলাচল করছিলো। তিনি বলেন, টাঙ্গাইল থেকে পাবনা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সুজন ও আরিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩১৬ ঘ.