২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় অর্ধশত দোকান পুড়ে গেছে

ভোলার লালমোহন বাজারে রোববার রাতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 07:15 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ভোলা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহন বাজারে রোববার রাতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। খবর পেয়ে লালমোহন, চরফ্যাশন ও বোরহানউদ্দিন থেকে দমকলের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন রাত পৌনে ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ১১টার দিকে আগুন লাগে। দমকল বাহিনী নেভানোর চেষ্টা করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৮ ঘ.