ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত শাসিত জম্মু-কাশ্মীরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে পাকিস্তানে ঢোকার সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ খবর জানিয়েছে।
কাশ্মীরের পুলিশ কর্মকর্তারা বলেন, কানাচক সীমান্ত এলাকায় সন্দেহভাজন এ দুই ব্যক্তির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিলো। গত রাতে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে তারা পাকিস্তানে ঢোকার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
অবশ্য তাদের কাছে ‘অপরাধ সংশ্লিষ্ট’ কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৮৫০ ঘ.
bdnews24