২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আধাবেলা শান্তিপূর্ণ অবরোধ

সেমুতাংয়ের গ্যাস দিয়ে স্থানীয় চাহিদা পূরণের দাবিতে খাগড়াছড়িতে আধাবেলা হরতাল পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমুতাংয়ের গ্যাস দিয়ে স্থানীয় চাহিদা পূরণের দাবিতে খাগড়াছড়িতে আধাবেলা হরতাল পালিত হয়েছে। শনিবার সকাল থেকে এই কর্মসূচি চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ এ অবরোধ ডাকে। রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা হয়নি। খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি মো. সফি কয়েকটি যানবাহনে অবরোধকারীরা ভাংচুর করেছে বলে দাবি করেছেন। তবে বাস ভাংচুরের ঘটনা অস্বীকার করে শান্তিপূর্ণ অবরোধ পালনের কথা জানান পাহাড়ি ছাত্র পরিষদের অংগ্য মারমা। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে তোলা গ্যাস দিয়ে স্থানীয় চাহিদা মেটানোর দাবিতে এলাকার মানুষ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৪ ঘ.