অবৈধ বালু উত্তোলন: হুমকিতে সেতু, ঘরবাড়ি
শরীয়তপুরে পদ্মার শাখা ও কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু তোলার কথা ভেদরগঞ্জ পৌর মেয়র স্বীকার করলেও পুলিশসহ তদন্তে গিয়ে বালু তোলার ড্রেজার খুঁজে পাননি বলে জানিয়েছেন ইউএনও। কার্তিকপুর ঘুরে এসে জানাচ্ছেন কে এম রায়হান কবীর।
ভেদরগঞ্জ পৌর মেয়র অবৈধভাবে বালু তোলার কথা স্বীকার করলেও সরজমিন তদন্তে কোনো ড্রেজার দেখেননি বলে জানিয়েছেন ইউএনও।
নদী থেকে বালু উত্তোলন করা নিষিদ্ধ এবং এ কাজে পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন নেওয়ার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।
এলাকার লোকজন জানান, ভেদরগঞ্জ ভায়া ডামুড্যা পথে পদ্মার শাখা নদীতে কার্তিকপুর বাজারের দক্ষিণ-পশ্চিম দিকে এবং কার্তিকপুর নদীর উপর বড় সেতুটি থেকে প্রায় দু’শো গজ দক্ষিণে এক কিলোমিটার জায়গা জুড়ে মাস খানেক ধরে বেশ কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
অবৈধ বালু উত্তোলন: হুমকিতে সেতু, ঘরবাড়ি
“এরপরও কেউ আইন বহির্ভুত কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব,” যোগ করেন ইউএনও।
নদীর প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন সৃষ্টি হওয়ায় আশপাশের এলাকার ঘরবাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান এলাকাবাসী।
তারা অভিযোগ করেন, কার্তিকপুর নদীর উপর বড় সেতুটির আশপাশের মাটি সরে যাচ্ছে।
এ বিষয়ে এলজিআরডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বড় সেতুটি সি-টু পাইল এর ওপর দাঁড়ানো। বালু সরে গেলে সেতুটি কাত হয়ে পড়ে যেতে পারে।”
সেতুর গোড়া থেকে বালু সরে যাওয়ার খবর পাওয়ার কথা স্বীকার করে তিনি জানান, এখনো সেতুটি পরিদর্শন করেননি তিনি।
প্রকৌশলী সাহাবুদ্দিন আরো বলেন, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে শরীয়তপুর-রাজগঞ্জ সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এছাড়া একই কারণে ডামুড্যা বড় সেতু, শরীয়তপুর সদরের কোটাপাড়া সেতু, রাজগঞ্জ বড় সেতু এবং নড়িয়ার ডা. গোলাম মাওলা সেতুটিও ঝুঁকির মুখে পড়েছে, বলেন তিনি।
তবে এ বিষয়ে কিছ্ইু জানেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম।
ড্রেজার চালক আজম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল মান্নান হাওলাদার, মোহাম্মাদ দেওয়ান, আবুল হোসেন হাওলাদার, আলী আজগর দেওয়ান, শিপন বেপারী, মোসলেম হাওলাদার ও অন্যরা এ ড্রেজারগুলো ভাড়া করে এনে একমাস ধরে নদী থেকে বালু উত্তোলন করছে।
আর ড্রেজার মালিক জামাল শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্ল¬ব সিকদার আমাদের দিয়ে নদী থেকে বালু উত্তোলন করাচ্ছেন।”
ইউপি চেয়ারম্যান বিপ্লব এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই এ নিয়ে নিউজ করবেন না। আমার সঙ্গে একটু দেখা করেন।”
