সাভার, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সিএন্ডবি সড়কের পাশে ‘অরুণাপল্লী’ পিকনিক স্পটের সামনে লাশটি পাওয়া যায়। ওই ব্যক্তির (৪৫) পরনে লুঙ্গি ও শার্ট ছিল।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে অরুণাপল্লীর সামনের সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আমিনুল বলেন, রাতে কোনো এক সময় দুষ্কৃতকারীরা শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ফেলে রাখে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৮৪২ ঘ.
bdnews24