বগুড়া, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও একটি যুব সংগঠনের কর্মীরা একই স্থানে অনুষ্ঠান করার ঘোষণা দেওয়ায় বগুড়ার তালোড়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
দুপচাঁচিয়ার থানার এসআই আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তালোড়া শাহ্-এবতেবারিয়া কলেজ মাঠ এলাকায় সব সধরনের সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, তালোড়া আদর্শ যুব সংঘ ওই কলেজ মাঠে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। কিন্তু তালোড়া পৌর ছাত্রলীগ বৃহস্পতিবার সন্ধ্যায় একই স্থানে কর্মী সম্মেলন ডাকে।
এই পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার কলেজ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেন বলে এসআই আলীম উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৮৫৯ ঘ.
bdnews24