২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূকে জবাই করে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 05:01 PM

গাইবান্ধা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার প্রথম প্রহরে উপজেলার মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেরিনা বেগম (২৫) গ্রামের এনামুল হকের স্ত্রী। গোবিন্দগঞ্জ থানার ওসি আকতার হোসেন জানান, ঘটনার রাতে মেরিনা বাড়িতে একা ছিলেন। এই সুযোগে রাতের কোনো এক সময়ে দূর্বৃত্তরা তাকে জবাই করে পালিয়ে যায়। ওসি বলেন, “এনামুল হকের দুই স্ত্রী। এদের মধ্যে দ্বন্দ্বের কারণে তারা পৃথক বাড়িতে বসবাস করেন। ঘটনার রাতে এনামুল আরেক স্ত্রী অলেকা বেগমের বাড়িতে ছিলেন। ধারণা করা হচ্ছে, স্বামী ও অলেকার ভাড়াটে লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে।” এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫০৬ ঘ.