২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসের ধাক্কায় নিহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে যাত্রিবাহী একটি বাসের ধাক্কায় এক কিশোর মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে যাত্রিবাহী একটি বাসের ধাক্কায় এক কিশোর মারা গেছে। নিহত মো. রফিকুল ইসলাম রিপন (১৮) রাজধানীর ফার্মগেটের আইডিয়াল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র ছিলেন। তিনি পুরান ঢাকার নবাব কাটারার ৩/৭ নম্বর ভবনে থাকতেন। রিপনের বন্ধু ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রিপন ও তিনি হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়েল ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্ত্বরের দিকে যাচ্ছিলেন। দোয়েল চত্বরে যাত্রবিাহী একটি বাস পিছন থেকে রিপনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। ধাক্কা দেওয়ার পর বাসটি শাহবাগের দিকে চলে যায় বলে জানান ফাহিম। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিপনের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য থানায় যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২৩১৪ ঘ.