গাজীপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় দ-িত ১৩ জওয়ান গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বিশেষ আদালতের দেওয়া ৬ মাস সশ্রম কারাভোগ শেষে সোমবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কারাগারের ১ নম্বর ইউনিটের জেলার জাহাঙ্গীর কবির এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিডিআর বিদ্রোহের মামলায় ঢাকার পিলখানায় স্থাপিত বিশেষ আদালতের বিচারক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এই জওয়ানদের ছয়মাসের সশ্রম কারাদ- দেন।
২০০৯ সালের ২৬ ও২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৪ জন নিহত হন। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে বিডিআর দপ্তরগুলোতে ছড়িয়ে পড়ে ওই বিদ্রোহ।
বিদ্রোহের বিচার বিশেষ আদালতে এবং ওই সময়ে সংঘটিত খুনসহ বিভিন্ন ফৌজদারী অপরাধের মামলার বিচার প্রচলিত আইনে হয়।
ওই ঘটনার পর বিডিআরের নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24