চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্ট্রগ্রামে কর্ণফুলী নদীর পাড়ের দেড় কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর অভয়মিত্রঘাট থেকে ফিশারীঘাট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী অলির নেতৃত্বে একটি দল এ উচ্ছেদ অভিযান চালায়। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এতে সহায়তা করে।
ফজলে এলাহী জানান, বন্দরে চলমান ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের অংশ হিসেবে নদীতীর থেকে এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে নদীতীর ধরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা, দুটি অবৈধ তেলের দোকান, দুটি ছোটো বস্তি উচ্ছেদ করা হয়।”
সোমবারও ওই এলাকায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২২৩০ ঘ.
bdnews24