২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বনফুলের কারখানায় আগুন

চট্টগ্রামে একটি খাবার তৈরির কারখানা পুড়ে গেছে। বিপুল পরিমাণ তৈরি উপকরণ ও খাবার পুড়রেও এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি খাবার তৈরির কারখানা পুড়ে গেছে। বিপুল পরিমাণ তৈরি উপকরণ ও খাবার পুড়রেও এতে কেউ হতাহত হয়নি। রোববার ভোরে পটিয়া উপজেলার পাঁচুরিয়া এলাকার বনফুল অ্যান্ড কোম্পানির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিশ্বান্তর বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. মোতালেবের মালিকানাধীন বনফুল কোম্পানির দোতলা ভবনের কারখানায় রোববার ভোর পাঁচটার দিকে আগুন লাগে। সকাল ৯টার দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বিস্কুট, চানাচুর ও মিষ্টিসহ বিভিন্ন খাবার এবং বিপুল পরিমাণ তৈরি উপকরণ পুড়ে গেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এএল/১৮৪১ ঘ.