মাগুরা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরতলীতে এক সড়ক দুর্ঘটনায় শহরের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের বেলনগর এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন আনিসুর রহমান অনজু ওরফে অনজু মাস্টার (৬৫)।
এ ঘটনার প্রতিবাদে ও সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুবাস চন্দ্র দাম জানান, সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার রামনগর হাট থেকে মোটরসাইকেলে তিনি মাগুরা শহরে আসছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এরপর ৭টা থেকে ৮টা পর্যন্ত এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। পরে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24