২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ১১টি ঘর

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় আগুনে পুড়েছে ১১টি বসত ঘর ও একটি রিকশা গ্যারেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় আগুনে পুড়েছে ১১টি বসত ঘর ও একটি রিকশা গ্যারেজ। শনিবার ভোর ৫টার দিকে কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, পূর্ব মাদারবাড়ি বায়তুস সালাত জামে মসজিদ এলাকার ওই অগ্নিকাণ্ডে ১১টি বসত ঘর ও বায়তুস সালাত মসজিদের মালিকানাধীন রিকশা গ্যারেজ পুড়ে যায়। অগ্নিতাণ্ডে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফরিদ আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরআরডি/এমআই/১৫৩০ ঘ.