২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বৃদ্ধের লাশ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

নওগাঁ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাপুরা গ্রামের একটি মাঠে ইয়াস আলী (৬০) নামের কৃষকের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। জমি নিয়ে বিরোধের জেরে এই বৃদ্ধকে শ্বাস রোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। এলাকাবাসীর বরাত দিয়ে নিয়ামতপুর থানার ওসি শফিউল আলম জানান, বাড়ির পাশের বেশ কিছু জমির দখল নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের কারণে ইয়াস আলী জমিগুলি দখলে রাখতে গত দুই সপ্তাহ যাবত রাত-দিন পাহারা দিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায়ও তিনি জমি পাহারা দিতে যান। শুক্রবার সকালে বাড়ি না ফিরলে খোঁজ করতে গিয়ে পরিবারের লোকজন ওই জমিতে তার লাশ পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৩৬ ঘ.